দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ বাড়াবাড়ি করলে জনগণ তাদের উচিত শিক্ষা দেবে। তাদের দেশবিরোধী সব ষড়যন্ত্র রুখে দিতে জাতীয়তাবাদী শক্তি রাজপথে থাকবে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোর জেলা যুবদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাটোর জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে এ সভার আয়োজন করা হয়।
দুলু বলেন, আওয়ামী লীগ শাসনের নামে ১৭ বছর বাংলাদেশকে শোষণ করেছে। এখন পাশের দেশে বসে দেশকে অস্থিতিশীল ও অকার্যকর করতে গোপন ষড়যন্ত্র করছে।
বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী ও সালাউদ্দিন আহমেদ চৌধুরীর মতো নেতাদের বিচারের নামে হত্যা করা হয়েছে। বিরোধী দল যেকোনো ছোটখাটো বিষয় নিয়ে আন্দোলন শুরু করে। আওয়ামী লীগ এসব আন্দোলনের সুযোগ নিতে পারে। আন্দোলনে ঢুকে তারা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাতে পারে।
দুলু বলেন, জনগণ আমাদের পাঁচ বছরের জন্য ভোট দিয়েছে। আমরা বিএনপি সরকার পাঁচ বছর দেশ পরিচালনা করব। পাঁচ বছর পর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। আমরা ভালো করলে জনগণ বিএনপিকে ভোট দেবে। খারাপ করলে আমাদের বাদ দিয়ে আপনাদের ভোট দেবে। অযথা আন্দোলন-সংগ্রামের নামে আওয়ামী লীগকে দেশ অশান্ত করার সুযোগ দেবেন না।
তিনি আরও বলেন, বিএনপি ও দেশের মানুষের ভদ্রতা ও নীরবতাকে পলাতক শেখ হাসিনা ও তার দলের নেতাকর্মীরা দুর্বলতা মনে করছেন। ‘আসবে, আসবে’ বলে তারা ভীতি সৃষ্টির চেষ্টা করছেন। দেশের মানুষ নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার নেতাকর্মীদের ভয় পায় না। আগামী দিনে তারা বাড়াবাড়ি করলে উপযুক্ত জবাব দেওয়া হবে।
নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির উদ্দিন জহিরের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের চেয়ারম্যান রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহীন ও সদস্য নাসিম উদ্দিন নাসিম প্রমুখ।
যে আই